,

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সীমিত আকারে গণপরিবহণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এতে যাত্রী সাধারণকে গুণতে হবে বাড়তি ভাড়া। বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যে ভাড়া তার সঙ্গে এ বাড়তি ভাড়া মিলিয়ে দেওয়া হবে।’

এ বাড়তি ভাড়া কারা মানবে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘মানার জন্য তো আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, প্রশাসন, যাত্রী যারা আছে। আমি মনে করি সকলকেই সমান দায়িত্ব নিতে হবে।’

বাড়তি ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ভাড়া তো পকেট থেকে বেশি যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য, নিজের সেফটির জন্য আপনি কম যাচ্ছেন। যেহেতু দুইজনের জায়গায় আপনি একজন যাচ্ছেন, ৫০ জনের জায়গায় ২৫ জন যাচ্ছেন তাহলে এই ভাড়াটা তো তাকে দিতেই হবে।’

সরকারি গণপরিবহন বিআরটিসি বাসও চলবে জানিয়ে তিনি বলেন, ‘এটা সীমিত আকারে চলবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন দুই মাস ধরে গণপরিবহন, বাসগুলো বসা। এগুলোর পার্টস-স্পেয়ার অনেকগুলো বসেও গেছে। সবগুলো একসঙ্গে চালুও করতে পারবে না। আজকে আলোচনা হয়েছে- মালিকপক্ষ, শ্রমিকপক্ষ বলেছেন উনারা একবারে চালু করতে পারবেন না। সবগুলো তো একসঙ্গে চালু করতে পারবেন না, কোন কোম্পানির কতগুলো বাস আছে তা- কোন মালিকের কতগুলো বাস চালাবে সেটা কিন্তু তাদের ওপর নির্ভর করবে। তারা বলেছেন পর্যায়ক্রমে চালু করা হবে।’

সীমিত আকারের ব্যাখ্যায় ইউছুব আলী মোল্লা বলেন, ‘সীমিত আকার হলো প্যাসেঞ্জার ১০০ পার্সেন্ট হতো সেটা ফিফটি পার্সেন্ট হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য