,

কর্মক্ষেত্রে যেভাবে করোনা প্রতিরোধ করবেন

news-image

১. কর্মক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। যেমন- অফিসের টেবিল, ডেস্ক, টেলিফোন, কম্পিউটার, কি বোর্ড ইত্যাদি জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করা। অফিসে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা জরুরি।

২. অফিসের কর্মকর্তা, কর্মচারী, কাস্টমার এবং অন্যান্য আগন্তুকদের নিয়মিত হাত ধোয়ার অনুশীলন করানো এবং অফিসে ঢোকার আগেই সবাই যেন হাত ধুয়ে নেয়, সেটিও নিশ্চিত করা। অর্থাৎঅফিসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাবান-পানি বা হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করা।

৩. মুখে মাস্ক পরিধান নিশ্চিত করা। বিশেষ করে যাদের সর্দি, কাশি এবং হাঁচি হয়, তারা অবশ্যই মুখে মাস্ক পরিধান করে অফিসে ঢুকবেন। সব সময় টিস্যু ব্যবহার করা এবং যথাযথ জায়গায় ফেলা, যাতে অন্য কেউ সেটা থেকে সংক্রমিত না হয়।

৪. ব্যবসায়িক ভ্রমণের আগে কর্মকর্তা এবং কন্ট্রাক্টটরদের জাতীয় ভ্রমণ নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করুন।

৫. কর্মক্ষেত্রে করমর্দন, কোলাকুলি ইত্যাদি পরিহার করুন। হাঁচি বা কাশির সময় রুমাল, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকুন। যদি সম্ভব হয়, মোটামুটি ১ মিটার দূরত্বে প্রত্যেকের বসার ব্যবস্থা করুন।

৬. যদি কারো সর্দি, কাশি বা হালকা জ্বর থাকে। তাহলে কর্মকর্তা, কর্মচারী এবং কন্ট্রাক্টরদের বাড়িতে থাকার (হোম কোয়ারেন্টাইন) পরামর্শ দিন। অফিসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় কভিড-১৯ সম্পর্কিত তথ্য সম্বলিত পোস্টার বা ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করুন।

৭. সম্ভব হলে টেলি কনফারেন্সের মাধ্যমে অফিসিয়াল মিটিং সম্পন্ন করুন। এছাড়া সম্ভব হলে অনলাইনের মাধ্যমে অফিসের কাজ করতে পারেন।

৮. প্রত্যেক কর্মকর্তা, কর্মচারীসহ অফিসের সবার উচিত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা।

তাই আসুন, নিজে সচেতন হই। অন্যকেও সচেতন হতে সাহায্য করি। সচেতনতাই করোনা থেকে মুক্তির সর্বোত্তম উপায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য