,

করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়াল, সুস্থ ২৬ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ছয় মাসের মধ্যেই বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। গত বছরের শেষদিন চীনের উহানে প্রথমবার শনাক্তের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩০ হাজার ২৯৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৮০৯ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৩০ লাখ ৪ হাজার ২৩৫ জন। এদের মধ্যে ৫৩ হাজার ৭৩৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।

মাত্র কয়েকদিনেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৭ হাজার ৮৭৮ জন।

করোনা সংক্রমণের শীর্ষ পাঁচে থাকা বাকি দেশগুলো হচ্ছে রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য। রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন, মারা গেছেন ৪ হাজার ৮৩৪ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের এবং যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ২২২ জন, মৃত্যু ৩৮ হাজার ১৬১ জনের।

আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্পেনে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ব্রাজিলে ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন, রাশিয়ায় ১ লাখ ৫৯ হাজার ২৫৭ জন। এছাড়া, জার্মানিতে ১ লাখ ৮৩ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য