,

এবার টিভিতে নায়ক আসিফ আকবরের সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : মিউজিক ভিডিওতে হরদম নায়কের ভূমিকায় হাজির হওয়া আসিফ আকবর আস্ত সিনেমায় অভিনয় করেন ২০১৯ সালে। জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসাইন নির্মিত ‘গহীনের গান’ ওই সময় বেশ প্রশংসা পায়। সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

মিউজিক্যাল ফিল্মটি রবিবার দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

‘গহীনের গান’-এর নির্বাহী প্রযোজক এনামুল হক বলেন, “সব শ্রেণি-পেশার মানুষ এখন ঘরে বসে সময় কাটাচ্ছেন। টেলিভিশনের বিপুল দর্শককে একটি নান্দনিক ছবি উপহার দিচ্ছি আমরা। আমাদের বিশ্বাস, সিনেমা হলের দর্শকদের পাশাপাশি এবার ড্রয়িংরুমকেন্দ্রিক দর্শকদের কাছেও প্রশংসিত হবে ছবিটি।”

আসিফ আকবর বলেন, “মুক্তির দিন থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ার সাক্ষী আমি। আমি আবারও দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হতে চাই। সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

ছবিটির চিত্রনাট্যও করেছেন সাদাত হোসাইন। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও পরিচালনা করলেও ‘গহীনের গান’ এই লেখকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি বলেন, “উপযুক্ত একটি সময়ে ছবিটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন কারণে যারা হলে যেতে পারেননি, তারা এবার এটি উপভোগ করতে পারবেন।”

ছবিতে ব্যবহার করা হয়েছে আসিফের গাওয়া নয়টি গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

‘গহীনের গান’-এ আসিফ আকবর ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য