,

ফের দিল্লিতে ভূমিকম্প, জনমনে আতঙ্ক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।

শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে। খবর জিনিউজ।

জানা গেছে, ভূমিকম্পের উত্সস্থল দিল্লি থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতক।

মে মাসে এই নিয়ে ৫ বার দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো। যার জেরে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে।

তবে এখনও পর্যন্ত প্রাণহানিও ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছিল বলে জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, ফরিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

দিল্লির অনেকে আবার বলছেন, এক ঘণ্টার মধ্যে দুবার কম্পন অনুভূত হয়েছে।

জানা গেছে, মাটি থেকে ৫ কিমি নিচে উত্সস্থল ছিল। দ্বিতীয়বার ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৯। ১২ এপ্রিলের আগে পর্যন্ত দিল্লিতে কম তীব্রতার ভূমিকম্প হয়েছিল ৩ বার। ১৫ মে হওয়া ভূমিকম্পের তীব্রতাও ছিল কম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য