,

রংপুরে করোনায় আরও একজনের মৃত্যু, মোট ৭

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। বৃহস্পতিবার রাতে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, মৃত ব্যক্তির বয়স ঊনসত্তর বছর, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন ও হৃদরোগে ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২২ মে তাকে করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রংপুর জেলায় মারা গেছেন সাতজন। এর মধ্যে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনজনের মুত্যু হলো।

রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮২ জন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি