রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ২৭ দিনের মাথায় নদী থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় গড়াই নদী বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল ৮টায় গড়াই নদের ঘোড়াঘাট এলাকা থেকে রাফসান সনম (৩০) নামের ওই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাফসান সনম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার রেজাউল হক খানের ছেলে। তিনি বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাবনার ঈশ্বরদী শাখায় ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন।

রাফসানের পরিবার জানায়, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। গত ২ মে তিনি বিয়ে করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীতে রাফসান তার পাঁচ বন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদদের সঙ্গে গোসল করতে নামেন। গোসল করতে করতে তামিম ও রাফসান নদীর একটু গভীরে চলে গেলে হঠাৎ করে তারা তলিয়ে যান। এ সময় অন্য বন্ধুদের চিৎকারে নদীতে থাকা মাঝিরা তামিমকে টেনে তুললেও রাফসানকে খুঁজে পাওয়া যায়নি।

রাফসানের বন্ধু হাসিবুর বলেন, ‘নদীতে নামার পর বাকিরা একটু কম পানিতে ছিল। রাফসান আর আমি একসঙ্গেই ছিলাম; হঠাৎ করে আমাদের পায়ের নিচের বালু সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যাই। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসানকে আর খুঁজে পাওয়া যায়নি।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী সাজ্জাদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাফসানের খোঁজে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাতে খুলনা থেকে ডুবুরি দল এসেও উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু গভীর রাত পর্যন্তও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের ভাটিতে থাকা গড়াই খনন প্রকল্পের ড্রেজারের তলদেশ থেকে রাফসানকে উদ্ধার করা হয়।’

রাফসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু