,

পদ্মাসেতুর ৩০তম স্প্যান বসছে কাল

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতির মধ্যেই পদ্মাসেতুতে স্প্যান বসানোর কাজ চলমান রয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা করে ৩০তম স্প্যানটি। তিন ঘন্টার মধ্যেই নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় স্প্যান বহনকারী ক্রেনটি।

আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে শনিবার (৩০ মে) জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর বসানো হবে ‘৫বি’ স্প্যানটি। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে স্থায়ীভাবে বসিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০০ মিটার। শনিবার সকাল থেকেই শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম।

পদ্মাসেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, ৩০ ও ৩১তম স্প্যান দুইটি বর্ষা মৌসুমের আগে বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী মো. দেওয়ান আবদুল কাদের জানান, অস্বাভাবিক ও দুর্যোগকালীন সময়ে প্রকল্পের পরামর্শক, ঠিকাদার, দেশি বিদেশি প্রকৌশলী, নির্মাণ শ্রমিক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় পদ্মাসেতু প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। শনিবার ৩০তম স্প্যান জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর স্থাপন করা হবে।

প্রকৌশলীরা জানান, বর্তমানে পদ্মাসেতুতে ২৯টি স্প্যান বসিয়ে দৃশ্যমান আছে ৪ হাজার ৩৫০ মিটার। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের এবং ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা