,

ভাবনার গল্পে অনিমেষ আইচের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় গৃহবন্দী আছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আর এই সময়টা কাজে লাগিয়ে তিনি লিখেছেন গল্প। সেই গল্প নিয়ে ঘরেই মুঠোফোনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালেন নির্মাতা অনিমেষ আইচ। ২০ মিনিটের এই চলচ্চিত্রের নাম ‘একা’।

করোনাকালে পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ। অভিনয়ে আছেন ভাবনা, শতাব্দী ওয়াদুদ ও রুনা খান।

ভাবনা বলেন, ‘করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে আমি ছবি আঁকা-আঁকির মধ্যেই ছিলাম। মূলত অনিমেষ আইচের অনুপ্রেরণাতেই গল্পটা লেখা। “একা” বন্দী সময়ের একটি বাস্তবিক গল্প। গল্পটা বর্তমান সময়ের করোনা আতংকের গল্প।’

ভাবনার লেখা ‘একা’ স্বল্পদৈর্ঘ্যটি গতকাল উন্মুক্ত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য