,

‘করোনা স্ত্রীর মতো, মানিয়ে নিন’

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসকে স্ত্রীর মতো মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি। এ মন্তব্য করে বেশ বিপদেই পড়েছেন তিনি।

গত বুধবার তার বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ পায়। এরপরই বিভিন্ন নারীবাদী সংগঠন থেকে এর প্রতিবাদ জানানো হয়।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসির খবরে বলা হয়, মাহফুদ এমডিকে বলা হয় করোনা নির্মূলে তাদের সরকারের পরবর্তী পদক্ষেপ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার পর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।’

ইন্দোনেশিঢয়ান এ মন্ত্রী মজা করেই কথাটা বলেছেন। তবে তার কথাটা মজার পর্যায়ে আর নেই। দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মাহফুদ।

উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে মাহফুদ এমডির এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা ‘সেক্সিস্ট’ ও ‘মিসোগনিস্টিক’ মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য