সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

news-image

ইউএনবি : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানির মাধ্যমে করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী চাহিদা মেটাতে বাংলাদেশ তার সক্ষমতা প্রদর্শন করেছে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা খুবই দক্ষ। তারা খুব দ্রুত এটি করেছে (ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের প্রথম চালান রপ্তানি করে)।’

গত ২৩ মার্চ ড. মোমেন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে আমদানি করতে চায় এমন ২২টি পণ্যের একটি তালিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অনেকেই এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে এবং এটি অসম্ভব উল্লেখ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছিলেন।

কেউ কেউ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ কখনোই বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে বলতে পারে না, যদিও তারা জানেন যে বাংলাদেশ বছরে প্রায় ৬ বিলিয়্ন ডলারের পোশাক সরবরাহ করে যুক্তরাষ্ট্রে।

প্রাথমিকভাবে ২২টি পণ্যের তালিকা পাঠালেও পরে এতে আরও তিনটি সরঞ্জাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ী এবং কূটনীতিকদের মধ্যে আলোচনার পর বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো তালিকা থেকে ১৪টি সরঞ্জাম রপ্তানি করতে সক্ষম বাংলাদেশ।

এসব চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ কেবল যুক্তরাষ্ট্রেই নয়, অন্য দেশেও সরবরাহ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘এগুলো আমরা কয়েকটি দেশে রপ্তানি করার পাশাপাশি কিছু দেশে অনুদান হিসেবেও পাঠাচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যখন করোনাভাইরাস চিহ্নিত হয়, তখন বাংলাদেশি গার্মেন্টস মালিকরা এক সপ্তাহের মধ্যে ৫-৬ লাখ পিপিই তৈরি করেছিলেন বাংলাদেশে ব্যবহারের জন্য।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী