,

সরকারি টেস্টেও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে পরীক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষাতেও করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার এই পরীক্ষার ফল জানানো হয়।

আজ বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, এর আগে গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিটে করোনা পজিটিভ আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে আমার শরীরে হালকা জ্বর এসেছিল। শরীরটা একটু খারাপ লাগছিল। পরে আমার টেস্ট করাতে বলি। এরপর আমাদের র‍্যাপিড টেস্ট দিয়ে পরীক্ষা করা হয়। তখন রেজাল্ট পজিটিভ এসেছে।’

জাফরুল্লাহ আরও বলেন, ‘আমি পজিটিভ রেজাল্ট জানার পর থেকেই নিজ বাসায় আইশোলেশনে আছি। অন্য কারও সাথে মিশি নাই।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য