,

রংপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৮০

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শুধু রংপুর জেলারই ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮০ জনে।

আক্রান্তদের মধ্যে রংপুর পুলিশ লাইন্সের ৫৫, ৩৮ ও ২৯ বছর বয়সী তিন পুরুষ পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া নগরীর লালবাগ খেড়বাড়ির একজন পুরুষ (৩৫), মুলাটোল এলাকার একজন নারী (৫৭) এবং জুম্মাপাড়ার এক যুবকের (২৮) করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, রমেকের পিসিআর ল্যাবে গত ৫৩ দিনে শুধু রংপুর জেলারই ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল (আইইডিসিআরের তথ্য) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে সর্বমোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্য থেকে আজ নতুন করে আরও পাঁচজন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা