,

দুই কন্যাসহ এক ফ্রেমে সাকিব-শিশির

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে সব থমকে গেলেও সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের এবারের ঈদটা অন্যরকম। কিছুদিন হলো তাদের পরিবারে এসেছে নতুন অতিথি। তারা এখন তিন থেকে চার।

আলায়না হাসান অব্রি ও নবজাতক ইররাম হাসান- দুই কন্যাকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন সাকিব-শিবির দম্পতি। ঈদ উপলক্ষে সবার এক ফ্রেমে’র ছবি নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবপত্নী। লিখেছেন- “আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের পরিবারে ঈদের শুভেচ্ছা।”

এর আগে নিজের ভেরিফাইড ফেইসবুকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। স্ট্যাটাসে লিখেছেন- “এবারের ঈদ উদ্‌যাপন আইসোলেশনে হওয়া উচিত।”

আর ছবিটির সঙ্গে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন, “করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদ্‌যাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদ্‌যাপন করতে পারি দারুণ আনন্দে।”

এ ছাড়া ঈদ উপলক্ষে ফেইসবুকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ অন্য ক্রিকেটাররাও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য