,

মুশফিক চমক নিয়ে আসছেন

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৫ বছর পূরণ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এ উপলক্ষে একটি বিশেষ ঘোষণা নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন মুশফিক।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন মুশফিক। সেখানে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেন, ‘কি সুন্দর রমজান কাটিয়েছি, আলহামদুলিল্লাহ । আপনারা অনেকেই হয়তো জানেন, ২৬ মে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫তম বার্ষিকী। আমি আপনাদের জন্য এদিন একটি বিশেষ ঘোষণা নিয়ে আসছি, যা আপনারা সবাই পছন্দ করবেন, আমি নিশ্চিত ।’

চমক শোনার জন্য সবাইকে নিজের ফেইসবুক পেজে মঙ্গলবার রাত ১০টায় যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন মুশফিক।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। এখন পর্যন্ত ৭০ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৮৬টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৩ বছর বয়সী মুশফিক। নেতৃত্বও দিয়েছেন দেশকে। টেস্টে দেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনিই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য