,

ঢাকার দক্ষিণে ঈদের জামাত কোন মসজিদে কখন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ পতিরোধে রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায়ও এবার মসজিদেই আয়োজন হবে ঈদ জামাতের। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতই পাঁচটি ঈদ জামাতের আয়োজন থাকছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সেখানে থাকছে বিশেষ ব্যবস্থা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সোমবার সকাল ৭টায়। তাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে বাকি চারটি ঈদ জামাত।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কোনো ঈদ জামাতের আয়োজন করছে না।

এ ছাড়া পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এরপর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত হবে।

ওই এলাকার ইসলামবাগ বড় মসজিদে তিনটি জামাত হবে সকাল ৭টায়, ৮টায় এবং ৯টায়। সকাল সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে লালবাগ শাহী মসজিদে।

লালবাগ মাক্কি মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় পরপর তিন জামাত অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকার আরমানিটোলার ‘তারা’ মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত এবং আরমানিটোলা জামে মসজিদে সকাল ৯টায় একটি জামাত হবে।

বংশাল রোডের মকিমবাজার জামে মসজিদের দুই জামাত হবে সকাল ৮টায় এবং ৯টায়। নাজিরাবাজার আহলে হাদিস মসজিদের ঈদ জামাত হবে সকাল ৭টায় ও ৮টায়।

সকাল সাড়ে ৮টায় এবং সাড়ে ১০টায় দুটি ঈদ জামাতের সময় নির্ধারণ করেছে ধানমণ্ডির তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ।

ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদের সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় দুই জামাতে নামাজ পড়া যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা