,

পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক বাঁ-হাতি ওপেনার তৌফিক উমর করোনা পজিটিভ হয়েছেন। শনিবার তিনি দেহে করোনার উপসর্গ অনুভব করেন। এরপর টেস্ট করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

এ নিয়ে পাকিস্তানের দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটারের দেহে করোনা শনাক্তের খবর পাওয়া গেল। তার আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা পজিটিভ হন। এছাড়া স্কটল্যান্ডের মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটার সোলো এনকুইনির দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

জিও নিউজকে তৌফিক বলেন, ‘শনিবার অসুস্থ অনুভব করায় ওইদিনই আমি করোনা টেস্ট করার। এরপর পরীক্ষার ফল পজিটিভ আসে। আমি অবশ্য তীব্র উপসর্গ অনুভব করিনি। বাড়িতেই আইসোলেশনে আছি। আমার জন্য সকলে দোয়া করবেন।’

২০০১ সালে জাতীয় দলে অভিষেকের পর টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তৌফিক। ২০০৬ পর্যন্ত নিয়মিত ছিলেন দলে।এরপর অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালে শেষ টেস্ট খেলেছেন। ক্যারিয়ার থেমেছে ৪৪ টেস্টে। তাতেই ৩৮ গড়ে ৭ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে প্রায় তিন হাজার রান করেছেন। ক্যারিয়ার সেরা ইনিংস ২৩৬। তার ওয়ানডে ক্যারিয়ার থেমেছে ২২ ম্যাচ খেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য