,

ক্ষমা চাইলেন নোবেল

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতীয় স্যাটেলাইট চ্যানেল জি বাংলার সারেগামাপা প্রতিযোগিতার মঞ্চ থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।

গানের থেকে বেশি বিতর্কিত মন্তব্যের সুবাদে উঠে এসেছে তার নামটি। ক’দিন আগে ফেসবুকে দেশের লিজেন্ডদের নিয়ে মন্তব্য করায় ফের সমালোচনার মুখে পড়েন তিনি। সবশেষ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। অবশেষে কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

গতকাল নোবেলের ধৃষ্টতাপূর্ণ ফেসবুক পোস্টের সমালোচনা করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর (সিটিটিসি) এডিসি নাজমুল ইসলাম নিজের ব্যক্তিগত প্রোফাইলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, নোবেলম্যান! আপনার পেজের অনেক পোস্ট দেখলাম।

দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কাছ থেকে অনেকেই অনেকভাবে শেখে। আমি একজন সাইবার কপ হিসেবে আশা করি যে, আপনি আপনার পোস্টের মাধ্যমে সাইবার নীতি মেনে এ দেশের একজন সম্মানিত ব্যক্তি ও গুণীজন হিসেবে সাইবার রিজিলিয়েন্ট সমাজ বিনির্মাণে প্রত্যক্ষ ভূমিকা রাখবেন। আপনি ভালো থাকুন!

এডিসির এমন স্ট্যাটাসের কিছুক্ষণ পরই নোবেল তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে নোবেল লিখেন, আমি অত্যন্ত দুঃখিত নাজমুল স্যার। আমি কাউকে আক্রমণ করে পোস্ট করেনি। মূলত আমার নতুন গান ‘তামাশা’ মুক্তি উপলক্ষে দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট দিয়েছি। তবে আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য