,

ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া ঘাটে

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিথি : রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। আপনজনের সঙ্গে ঈদ উৎসব করতে গ্রামের বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। ফলে রোববার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। যাত্রীর চাপ দেখা দিয়েছে অত্যাধিক। ভোর থেকেই পদ্মা পাড়ি দিতে আসছেন রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় থাকা অনেক যাত্রী।

ফেরিগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। সব ফেরিতেই যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও সেগুলো চলাচল করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ৪টি রো রোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ভোর থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক জানান, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে শিমুলিয়া ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য