শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে মিটিং কিমের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার পরমাণু অস্ত্র সংক্রান্ত আলোচনা অনেকটা থমকে আছে। কয়েক দশক পর আমেরিকা যখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে, তখন পারমাণবিক শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং।

রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হল, ‘শত্রু বাহিনী থেকে ছোট কিংবা বড় হুমকি প্রতিরোধে পারমাণবিক অস্ত্রের নতুন নীতিমালা গঠনে এই আলোচনা সভা। সেনাবাহিনীর সক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করতে বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।’

করোনাভাইরাসের শঙ্কায় বেশ কয়েক দিন আড়ালে থাকার পর কিম সম্প্রতি প্রকাশ্যে আসেন। তার প্রায় তিন সপ্তাহ বাদে এই নতুন মিটিংয়ের কথা শোনা গেল।

এর আগে, গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানায়, চীন-রাশিয়াকে পরমাণু সংক্রান্ত আলোচনায় বসার চাপ দিতে ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালের পর প্রথমবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর কথা ভাবছে। বিশ্লেষকদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, আমেরিকার এমন পরিকল্পনার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্রবিরতি আলোচনা ভেস্তে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ