,

বায়তুল মোকাররমে ঈদের নামাজের ইমামতি করবেন যারা

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সোমবার উক্ত জামাতসমূহে নিম্নোক্ত ব্যক্তিগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন-

প্রথম জামাত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। আর মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ও হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম মসজিদ।

তৃতীয় জামাত

তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে আছেন মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত

চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। আর মুকাব্বির হিসেবে থাকবেন মো শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনেটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। আর মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. আমির হোসেন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তবে ওই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা