,

বিজ্ঞানীরা বের করলেন, কোন দেশ কবে করোনামুক্ত হবে

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে মানুষ ঠিক কবে নাগাদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হবে তা জানিয়েছেন একদল বিজ্ঞানী। করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের তথ্য দিয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা একটি গাণিতিক মডেল তৈরি করেছে যা ব্যবহার করে বিভিন্ন দেশ কবে করোনামুক্ত হবে তার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো’র প্রতিবেদনে বিশ্ব কবে করোনামুক্ত হবে তার দিন-তারিখ জানানো হয়।

গণনা পর্যবেক্ষণ পদ্ধতিতে তৈরি ওই গাণিতিক মডেল অনুযায়ী ২৭ আগস্ট করোনামুক্ত হবে যুক্তরাজ্য। এরপর ২৮ জুন সিঙ্গাপুর আর ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মুক্ত হবে বলে আভাস দেওয়া হয়েছে।

এই পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পুরো বিশ্ব থেকে ১০০ ভাগ নিশ্চিহ্ন হয়ে যাবে মহামারি করোনাভাইরাস।

গত ৩০ এপ্রিল এই পূর্বাভাসটি প্রকাশ পায়। উপরের দিকে একটি বেল-আকৃতির বক্ররেখায় শিখর, ত্বরণ এবং হ্রাসসহ এই রোগের পূর্বাভাসের গতিপথ প্রদর্শিত হয়।

তবে ভবিষ্যদ্বাণী করা এই বিজ্ঞানীরা অবশ্য বলেছেন যে তারিখগুলি সুনির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। ভিন্ন ভিন্ন দেশের বাস্তবতা ও পদক্ষপের কারণে তারিখ বদলাতে পারে। এই পদক্ষপের মধ্যে র‍য়েছে বিধিনিষেধ জোরদারকরণ ও শিথিলকরণসহ এবং লকডাউনের স্থায়িত্ব।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ রোববার পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৪১৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৩৬৬ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য