রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কথা আফ্রিদিকে স্মরণ করিয়ে দিলেন বিজেপি নেতা

news-image

স্পোর্টস ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কথা বলার পর থেকেই তীব্র সমালোচনার শিকার হচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। এবার তাকে ভর্ৎসনা করলেন জম্মু-কাশ্মীরের বিজেপি প্রধান রবীন্দ্র রায়না। সেই প্রসঙ্গে ‘বুমবুম’কে বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি।

রায়না বলেন, ভারতের বিরুদ্ধে আফ্রিদির কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বন্ধ করা উচিত। আমরা জানি, সে খেলোয়াড়ি জীবনে হতাশ ও মরিয়া ক্রিকেটার ছিল। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেবাগ এবং রাহুল দ্রাবিড়ের ব্যাটিংয়ের সময় বোলিংয়ে এসে প্রায়ই পরাস্ত হতো ও। সেটা এখনও ভুলতে পারেনি পাক অলরাউন্ডার।

তিনি বলেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে লাহোর, করাচি ও ইসলামাবাদে নিজেদের পতাকা উড়িয়েছে ভারতীয় সেনারা। সেই তারাই ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের সৃষ্টি করেছে। ১৯৯৯ সালে কাশ্মীরের কারগিলে গোপনে অভিযান চালিয়েছিল পাক ফৌজরা। তবে তাদের পিটিয়ে তাড়িয়ে দেয় আমাদের সাহসী সন্তানরা (সৈন্য)।

সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ত্রাণ বিতরণ করতে যান আফ্রিদি। সেখানে গিয়ে চাঁচাছোলা ভাষায় ভারতের প্রধানমন্ত্রী মোদিকে একহাত নেন তিনি। সাবেক পাক অধিনায়ক দাবি করেন, কাশ্মীরি ভাই-বোনদের জোর করে নিজেদের কব্জায় রেখেছে ভারতীয় সরকার। তাদের বেশিরভাগই পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকতে চায়। করোনাভাইরাসের চেয়েও বড় রোগ বাসা বেঁধেছে মোদির মনে। ধর্ম নিয়ে রাজনীতি করছেন উনি।

আফ্রিদির ইট মারার জবাব দ্রুত পাটকেল ছুড়ে দেন টিম ইন্ডিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা। তাকে কাশ্মীরের আশা ছেড়ে দিতে বলেন তারা। বরং পাকিস্তানি সুপারস্টারকে পিছিয়ে পড়া নিজ দেশের উন্নয়নে মনোনিবেশ করতে বলেন সবাই।
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার/টাইমস নাউ

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু