,

করোনা আক্রান্ত তালেবানের উপনেতা পাকিস্তানে চিকিৎসা নিচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : সন্ত্রাসী সংগঠন তালেবানের উপনেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিরাপত্তা এজেন্সিগুলোর বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সিরাজউদ্দিন হাক্কানিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাক্কানী সম্প্রতি অনেক তালেবানি কমান্ডারের সঙ্গে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে অনেক তালেবান নেতার মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে ফরাসি নিউজ চ্যানেল ইরানিটিএল টিভির প্রবীণ সম্পাদক হারুন নাফফিজাদা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান।

তিনি টুইটে লিখেন, ‘হাক্কানি নেটওয়ার্কের প্রধান এবং তালেবানের উপ-নেতা সিরাজউদ্দিন হাক্কানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি অন্যান্য তালেবান কমান্ডারের সঙ্গে সাক্ষাত করেছেন। সূত্রের মতে, ১৬ মে পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালে হাক্কানীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।’

কিছুদিন আগে মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা বিভাগ দাবি করে, তালেবান ও হাক্কানী নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। এই জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য