,

করোনা শনাক্ত হলেন নিম্ন আদালতের দুই বিচারক

news-image

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের দুই বিচারকের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতির অবস্থার উন্নতি হয়েছে।

শনিবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নিম্ন আদালতের দুই করোনা আক্রান্ত বিচারক মুন্সীগঞ্জ ও নেত্রকোনায় কর্মরত। মুন্সীগঞ্জ আদালতের এক কর্মচারীও আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী বলেন, তাদের যথাযথ চিকিত্সার জন্য ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আমি তাদের খোঁজ রাখছি।

এদিকে, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হাইকোর্টের বিচারকের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে ২৮ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

আদালত সূত্র জানায়, অবস্থার উন্নতি হওয়ায় করোনায় আক্রান্ত হাইকোর্টের বিচারককে গত ২১ মে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত ১১ মে করোনা শনাক্তের দুই দিন পর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, অবস্থার অবনতি হলে, তাকে ১৬ মে সিএমএইচে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য