,

চীনে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই

news-image

অনলাইন ডেস্ক : চীনের মূল ভূখণ্ডে গত একদিনে নতুন করে কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। গত বছরের শেষ দিনে চীনের উহান থেকে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটার পর এই প্রথম ২৪ ঘণ্টায় নতুন কোনো কোভিড-১৯ রোগে পজিটিভ আসেনি।-খবর রয়টার্সের

শনিবার দেশটির স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে বলছে, আগের দিন চারজন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। যাদের একজন বিদেশ থেকে এসেছেন, আর উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনেও স্থানীয়ভাবে একজন সংক্রমিত হয়েছেন।

প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫২ লাখ ২৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৮০ জনের। এ পর্যন্ত চীনে ৮৪ হাজার লোক আক্রান্ত হয়েছেন। আর চার হাজার ৬০০ জন মারা গেছেন।

করোনা সংক্রমণ ছড়ানো শুরুর পর মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করলে উহান ও হুবেই প্রদেশে কঠোর লকডাউন জারি করে দেশটির কর্তৃপক্ষ। চীনজুড়ে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে ওই অঞ্চলের লোকজনকে ঘরবন্দি রাখতে ব্যাপক উদ্যোগ নেয় তারা।

তিন মাস কঠোর নজরদারি করায় নিয়ন্ত্রণে সফল হয় তারা।

কিন্তু ওই সময়ের মধ্যেই চীন থেকে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বিক মহামারীর রূপ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে ইরান, তারপর ইউরোপ ও পরে যুক্তরাষ্ট্র সংক্রমণের নতুন উপকেন্দ্র হয়ে দাঁড়ায়।

মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ১৬ লাখ এক হাজার ৪৩৪ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছেন ৯৬ হাজারেরও বেশি লোকের।

এর পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। সেখানে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৩৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার ৮৮২ লোক এই ভাইরাসটিতে সংক্রমিত হন।১

দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বলছে, গত একদিনে ১৩৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন। এর আগের দিন মারা গেছেন ১৫০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য