,

বিয়ে জন্য একাই ৮০ কিলোমিটার হাঁটলেন তরুণী

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনের এই অসময়ে বিয়ের পিঁড়িতে বসতে একা-একা ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ভারতের ২০ বছর বয়সী এক তরুণী।

এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের গোল্ডি নামের ওই তরুণীর কনৌজের বাইসাপুর গ্রামের বীরেন্দ্র কুমারের সঙ্গে গত ৪ মে বিয়ের কথা ছিল। লকডাউনের কারণে বিয়ে পিছিয়ে গেলেও দুজনের ফোনে কথা হতো। এর আগেও একবার তাদের বিয়ে পিছিয়ে যায়।

শেষ পর্যন্ত গত বুধবার হবু বরের বাড়ির দিকে হেঁটেই রওনা দেন গোল্ডি।

গোল্ডি যে তাদের বাড়িতে আসছেন একথা আবার কাউকেই জানাননি বীরেন্দ্র।

বীরেন্দ্রর পরিবারের দাবি, গোল্ডিকে দেখার পর তারা সামাজিক দূরত্ব বজায় রেখে হাতেগোনা কয়েকজন আত্মীয়র উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন।

ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, পাত্র-পাত্রী মাস্ক পরেই বসে আছেন পিঁড়িতে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে ভারতে চলছে লকডাউন। ১৭ মে থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়। আপাতত ৩১ মে পর্যন্ত।

প্রায় ২ মাস ধরে চলা এই লকডাউনের জেরে দেশটিতে অনেক বিয়ে পিছিয়ে গেছে। তবে কেউ কেউ আবার অনলাইনেও করছেন!

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা