,

আরও ১৫৪ থাই নাগরিক ঢাকা ছাড়লেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে তৃতীয় দফায় আরও ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন। ঢাকাস্থ থাই দূতাবাসের উদ্যোগে আজ শনিবার থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে নিজ দেশে পাঠানো হয়।

ফ্লাইটটি আজ সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে থাই দূতাবাস গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। এরপর ১৪ মে আরেকটি ফ্লাইটে দেশে ফিরে যান ১৯৭ জন।

থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য