,

মুমিনুলের আইডল শচিন

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি জাতীয় দলে আসার আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। ততদিনে দখল করে নিয়েছেন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। স্বাভাবিকভাবেই বিকেএসপির জুনিয়রদের জন্য বড় এক অনুপ্রেরণার নাম সাকিব।

ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তিনি খেলোয়াড়ি জীবন শুরুর আগে থেকেই বিকেএসপিতে দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেড়ে ওঠা, কীভাবে নিজেকে তৈরি করেন সাকিব।

এসব দেখে মুমিনুল নিজেও অনুপ্রাণিত হয়েছেন খেলোয়াড় হিসেবে ভালো কিছু করার ব্যাপারে। তবে আনুষ্ঠানিকভাবে খেলা শুরুর আগেই তিনি আইডল মেনেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারকে।

শুক্রবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফেসবুক লাইভে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাইকে ছোটবেলা থেকেই বিকেএসপিতে দেখেছি। তবে উনাকে কখনও আইডল হিসেবে মানিনি যে উনার মতো ক্রিকেটার হবো। এরকম আমার ছিল না।’

‘সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম শচিন টেন্ডুলকারকে দেখে। ছোটবেলায় যখন শচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন ক্রিকেটের প্রতি একটা আগ্রহ আসে। ওইখান থেকেই খেলাটা শুরু করা।’

তবে সাকিব যে সবসময়ই তার অনুপ্রেরণার উৎস ছিলেন, সেটিও মনে করিয়ে দেন মুমিনুল। তার ভাষ্য, ‘তখন আমি সাকিব ভাইকে দেখতাম বিকেএসপিতে উনি আসতেন, অনুশীলন করতেন- সেট অনুপ্রেরণা হিসেবে কাজে লাগত। তিনি কিভাবে অনুশীলন করে, কিভাবে কাজ করেন, কত কাজ করেন, স্যারের সঙ্গে সারাদিন কাজ করেন, ওগুলো দেখেই অনুপ্রাণিত হতাম। তবে উনাকে কখনও ফলো করতাম না। উনার ওই অনুপ্রেরণাগুলো কাজে লাগত।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য