,

রোমান্টিক ছবি পোস্ট করে দুই ইরানি অ্যাথলেট গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক ছবি পোস্ট করায় ইরানের দুই পার্কোর অ্যাথলেটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে পুরুষের নাম প্রকাশ করা হলেও নারী অ্যাথলেটের নাম প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদের ওপর তোলা তাদের কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, তারা একে-অপরকে চুমো খাচ্ছেন তারা, জড়িয়ে ধরছেন। ছবিগুলো ভাইরাল হতে খুব সময় লাগেনি।

গ্রেপ্তার হওয়া পুরুষের নাম আলিরেজা জাপালাঘি, তিনি ইরানের তারকা পার্কোর অ্যাথলেট।

নব্বইয়ের দশকে প্রচার পাওয়া খেলাটি ‘এক্সট্রিম স্পোর্টস’-এর অর্ন্তভুক্ত। নগর অঞ্চলে উঁচু-নিচু অট্টালিকার ওপর দিয়ে দৌড়ানো, লাফানো এ খেলার অংশ বিশেষ। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত্যুর শঙ্কাও থাকে।

ছাদে কসরতের সময় আলিরেজা ও তার মেয়ে সহযোগীর কিছু রোমান্টিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি যুবক ও যুবতী অনুচিত ও অধর্মীয় ভঙ্গিতে ছবি তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। বিচার বিভাগীয় নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এর মাধ্যমে তারা উষ্কানিমূলক আচরণ দেখিয়েছেন।”

অসাধারণ স্টান্ট দেখিয়ে জনপ্রিয় হয়ে ওঠা আলিরেজাকে গ্রেপ্তার করা হয় গত সোমবার। তার গার্লফ্রেন্ড বলে পরিচিত ওই তরুণী স্টান্ট ওমেনকে আটক করা হয় বৃহস্পতিবার।

তাদের গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝর ওঠেছে। তাদের প্রশ্ন, অর্থনীতি অবরোধের মধ্যে থাকা ইরানে যারা দুর্নীতি করছে তাদের ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে সামান্য চুমোর ঘটনায় আলিরেজা ও তার বান্ধবীকে গ্রেপ্তারে কী তৎপরতাই না দেখালো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য