,

নতুন ট্র্যাজেডি যেন নিয়ে না আসে করোনায় সংক্রমণ-মৃত্যু : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় সংক্রমণ-মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি নিয়ে না আসে।

শনিবার নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলজ পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন,করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের অমানিশায় মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সঙ্গে রয়েছে। সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবেলা করতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে বাড়ি যেতে পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ। সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে।

এ সময় ঈদের প্রাক্কালে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

করোনা সংকটকালে দেশের উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে গণমাধ্যমে এমন প্রতিবেদনের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুসহ দেশের অন্যান্য মেগা প্রকল্পের কাজ চলমান আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য