,

আলাদা হওয়ার গল্পে অপূর্ব-তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : বনিবনা না হওয়ার কারণে ভেঙে যাচ্ছে তাদের সংসার। আলাদা হয়ে যাচ্ছেন তারা। আলাদা হয়ে যাওয়ার মুহূর্তে তারা হারিয়ে ফেলেন তাদের একমাত্র মেয়েকে। এমনই এক গল্পে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশা। নাম ‘মিসিং’। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। এবারই প্রথম ঈদ যেখানে নতুন কোনো কাজ নেই। “মিসিং” নাটকের কাজটা করা হয়েছিল গত বছর শেষ দিকে। এখন সেটা প্রচার হচ্ছে। বিয়ের পর দুইটা মানুষের আলাদা হয়ে যাওয়ার গল্পই উঠে এসেছে নাটকে। ’

তিনি আরও জানান, নাটকে অপূর্ব ও তিশার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নাট্য পরিচালক তপু খানের একমাত্র কন্যা ওয়াজিহা ফারজিন খান। আরও অভিনয় করেছেন তুর্ষ, রত্না খান, মুকিত জাকারিয়া প্রমুখ। ‘মিসিং’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে ৬টা ৩৫ মিনিটে।

চ্যানেলে প্রচারের পর নাটকটি ইউটিউব চ্যানেল সারয়ারটিউব (Sarwartube) এ ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা কাজল আরেফিন অমি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য