,

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে!

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মন্ত্রীপরিষদের বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আর আক্রান্তের আশঙ্কায় ১৪ দিনের স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন।

স্থানীয় সময় শুক্রবার পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে যাওয়ার এ ঘোষণা দেন।

তিনি জানান, গত মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রীপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার কোভিড-১৯ এর স্বাস্থ্য পরীক্ষা পজিটিভ আসার ফলে স্বাভাবিকভাবেই তিনি আক্রান্ত হওয়ার শঙ্কায় ছিলেন। এজন্য শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও কোভিড -১৯ এর পরীক্ষা করে ১৪ দিনের জন্য নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যাওয়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি বৈঠক সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিবারের বাইরে খুব প্রয়োজন না হলে অন্যান্য নাগরিকদের সঙ্গে যোগাযোগ যথা সম্ভব কম রাখা, বাইরে সবার চলাফেরার ক্ষেত্রে ন্যূনতম দেড় মিটার দূরত্ব রাখা, দু’জনের বেশি মানুষ একসঙ্গে চলাফেরা না করার কথাও বলেন মুহিউদ্দিন ইয়াসিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য