,

খালেদা জিয়া দুই বছর পর ঘরে ঈদ করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দুই বছর পর এবার স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। তবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ও অসুস্থ হওয়ায় এবার ঘরেই কাটবে সাবেক এই প্রধানমন্ত্রীর ঈদের দিনটি। পরিস্থিতি বিবেচনায় এবার বাতিল করা হয়েছে তার সঙ্গে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও। দুর্নীতি মামলায় জামিনে গত ২৫ মার্চ মুক্তি পেয়ে বর্তমানে গুলশানের বাসায় আছেন খালেদা জিয়া।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, খালেদা জিয়া এখন অন্যের সাহায্য ছাড়া চলাচল করতে পারেন না। বাড়ির দোতলা থেকে নিচতলায় নামাও তার পক্ষে সম্ভব নয়। ফলে ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তিনি। তবে লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন সিনিয়র নেতাকে ঈদের দিন সাক্ষাৎ দিতে পারেন খালেদা জিয়া। তবে এখনো এ ধরনের কোনো কর্মসূচি রাখা হয়নি। এদিকে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

প্রতি বছর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। তবে এবার শুধু দলের স্থায়ী কমিটির সদস্যরাই সেখানে যাবেন। নৈদিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য