,

আর কতদিন খেলতে চান, জানালেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : কবে অবসর নিতে চান তামিম ইকবাল? সদ্য বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া বাঁহাতি ওপনারকে এমন একটি প্রশ্নই রেখেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। ৩১ বছর বয়সী তামিম খোলাখুলি জানিয়েছেন নিজের ভাবনা।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিম ইকবালের। ১৩ বছরের ক্যারিয়ারে নিজেকে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উপরের দিকে তামিমের নাম। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছেন শীর্ষে। টেস্টে রয়েছেন দ্বিতীয় স্থানে। তিন ফরম্যাটেই সেঞ্চুরির কীর্তি গড়া দেশের একমাত্র ক্রিকেটারও তামিম।

বৃহস্পতিবার রমিজ রাজার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’- এ যুক্ত ছিলেন তামিম। রমিজের সঞ্চালনায় ‘চিট চ্যাট উইথ তামিম ইকবাল’ নামের অনুষ্ঠানে ক্রিকেট সংক্রান্ত নানা দিক ওঠে আসে।

এক পর্যায়ে রমিজ তামিমের কাছে জানতে চান, আর কত দিন খেলতে চান তিনি। উত্তরে তামিম বলেন, ‘আমার মনে হয় আমি মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।’

এই সময়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তামিম, ‘আমি যদি নিজেকে অন্যদের মতো পরের ধাপে নিতে পারি, তাহলে ক্যারিয়ার শেষে খুবই খুশি হব। এখন পর্যন্ত যা করেছি ভালোই করেছি। তবে সেরাদের সঙ্গে নিজের নাম রাখতে আমাকে পরের ধাপে যেতে হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য