,

মোদির সভায় স্বামীর জন্য ঢুকতে পারলেন না নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় স্বামীসহ ঢোকার অনুমতি না পেয়ে ফিরে যেতে হয়েছে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার হেলিকপ্টারে দীর্ঘ একঘণ্টার সফরে ঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে তার সফরসঙ্গী ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে তারা একটি বৈঠকে বসেন।

ঠিক কতখানি ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা, তা নিজের চোখেই দেখেন মোদি। তাকে স্বাগত জানাতে বসিরহাট কলেজ লাগোয়া মাঠে হাজির হন নুসরাতসহ আরও অনেক এমপি।

বসিরহাট কলেজেই বৈঠকে বসেন নেতাকর্মীরা। সেই সময় কলেজে যান সাংসদ নুসরাতও। তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন তার স্বামী নিখিল জৈন। কলেজে ঢোকার মুখে নুসরাতকে প্রথমে বাধা দেওয়া হয়। পরে সাংসদ পরিচয় দেওয়ার পর প্রবেশের অনুমতি পান। কিন্তু নিখিল আটকে যান। এরপরই শুরু হয় তর্ক।

এই অবস্থার পর নুসরাত আর সভায় যাননি। ‘অভিমান’ করে ফিরে যান বাড়িতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য