,

আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সেনাবাহিনী

news-image

ফরিদপুর প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সাভার সেনানিবাসের ২৮ ব্রিগেড কমান্ডের সেনা সদস্যরা। তারা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নেয়া ফসল বিনামূল্যে দেবে দুস্থদের।

এ উপলক্ষে ফরিদপুরে সেনাবাহিনীর উদ্যোগ শনিবার বসবে এক মিনিটের বাজার। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ বাজার খোলা থাকবে।

শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বাজার থেকে এক মিনিটে আটটি পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারবেন ফরিদপুর পৌরসভার দুস্থ পাঁচ শ ব্যক্তি। এ জন্য তাদের কোনো টাকা দিতে হবে না।

এ এক মিনিটের বাজারে যেসব পণ্য দেওয়া হবে সেগুলো হলো, পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবন, বেগুন, মিষ্টি কুমড়া ও আটা।

সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট (২৮ ব্রিগেট) এর অধিনায়ক লে. কর্নেলে মো. মাসুদ পারভেজের তত্ত্বাবধানে এ বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুর পৌর সভাধীন পাঁচ শ ব্যক্তিকে এ বাজার থেকে উল্লেখিত পণ্য দেওয়া হবে। দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার মো. আলিমুজ্জামান উপস্থিত থাকবেন।

জেলার বিভিন্ন এলাকার চাষীরা জানান, একদিকে করোনার ছোবল অপর দিকে সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে স্থানীয়ভাবে দিনমজুরের সংকট সৃষ্টি হয়েছে, ফলে জমি থেকে ফসল তুলতে পারছেন না অনেকেই।

তারা আরো জানান, পাইকারী বাজারে কুমড়াসহ অন্যান্য ফসলের মূল্য অপ্রত্যাশিতভাবে নিম্নমুখী হওয়ায় অনেকে পণ্য বিক্রি করতে বাজারে না নিয়ে বাড়িতেই ফেলে রেখেছেন।

তারা জানান, সেনা সদস্যরা ফসল ঘরে তুলতে সহায়তা করার পাশাপাশি ন্যয্যমুল্যে পণ্য কিনে নেয়ায় ক্ষতির হত থেকে রক্ষা পাচ্ছেন অনেকেই।

ফরিদপুরের দায়িত্বরত কমান্ডিং অফিসার লে: কর্নেল মাসুদ পারভেজ (পিএসসি) জানান, চাষীদের নিকট থেকে ক্রয় করা এসব পণ্য শনিবার এক মিনিটের বিনা মূল্যের সবজি বাজারে উপস্থাপন করা হবে। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই বাজার থেকে জেলার নাগরিকরা বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য