,

বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশও : জামাল ভূঁইয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ডেনমার্কের কোপেনহেগেন বেড়ে ওঠা জামাল ভূঁইয়া এখন ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি। ২০১১ সালে লাল সবুজের জার্সিতে খেলার আশায় এসেও স্বপ্নপুরণ হয়নি। তার দুই বছর পরই ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে শুরু হয় তার পথ চলা। অভিষেকের পর থেকে জামাল হয়ে উঠেছেন দেশের ফুটবলের মধ্যমণি। তার কাঁধেই এখন বাংলাদেশ ফুটবলের নেতৃত্ব।

আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় আসেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানেই তিনি জানান, বাংলাদেশকে সাফ ফুটবলের শিরোপা জয়ের স্বাদ দিতে চান তিনি।

জামাল ভূঁইয়া বলেন, ‘এখন আমি বাংলাদেশ দলের অধিনায়ক। বাংলাদেশের হয়ে খেলতে আমি গর্ববোধ করি। আমার লক্ষ্য, আগামীতে আরো ভালো খেলুক বাংলাদেশ দল। বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দেয়া ও ফিফা র‌্যাংকিংয়েও আরও উন্নতি করুক, এটা আমার চাওয়া। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেখান থেকে আমরা পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। ভালো খেলার চেষ্টা করব।’

নিজের স্বপ্ন পূরণ নিয়ে জামাল বলেন, ‘যখন আমি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন এফসির যুব ফুটবলে খেলি, তখন থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলব। কিন্তু কখনও অধিনায়ক হতে পারব সেটা ভাবিনি। প্রথম ম্যাচের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। মাঠে যখন জাতীয় সংগীত বাজছিল, তা শুনে আমি শিহরিত হয়েছিলাম। সেই মুহুর্তটা কখনোই ভুলব না। আমার কাছে সবচেয়ে সুখকর মুহুর্ত ছিল সেটি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য