,

লাইভে বাংলাদেশে ‘আম্পানে’র খবর নিলেন উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে জেঁকে বসেছে করোনাভাইরাস। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ মহামারীর মধ্যে আবার বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্পান’। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এ খবরটাই নিলেন সবার আগে।

তিনি বললেন, আমি মনে করি-বাংলাদেশের মানুষ প্রাণঘাতী করোনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারছে। এর মধ্যে সাইক্লোন ‘আম্পান’ আঘাতহানার কথাও শুনলাম। আশা করি, সবাই সুস্থ ও ইতিবাচক আছেন।’

উপস্থাপনাতেও একের পর এক চমক দিচ্ছেন বাংলাদেশ বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলিয়ামসন। সেখানেই এ সব খোঁজ নেন তিনি।

কিউই কাপ্তানকে সব সংবাদই দিয়েছেন তামিম। টাইগারদের ড্যাশিং বাঁহাতি ওপেনার বলেন, সাইক্লোন ভারতে যতটা আঘাত হেনেছে ততটা ভয়াবহ হয়নি বাংলাদেশে। এ দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। ফলে দীর্ঘদিন লকডাউন থাকলে বিভিন্ন সমস্যা বাড়বে। তাই ধীরে ধীরে তা শিথিল করার চেষ্টা করছে সরকার। অন্যথায় করোনার চেয়ে প্রকট সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে।

উল্লেখ্য, শুরু থেকে তামিমের লাইভ শো হয়েছে নির্ধারিত দিন রাত সাড়ে ১০টায়। তবে এ দিন হয়েছে বিকালে। মূলত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সময়ের মধ্যে পার্থক্য থাকায় এ পদক্ষেপ নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য