,

আইসিসির প্রধান হিসেবে সৌরভকে দেখতে চাই : স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিকে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসাবে দেখতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

প্রেসিডেন্ট পদে বর্তমানে সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন বলে জানান স্মিথ।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের স্মিথ বলেন, আমরা মনে করি সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেট ব্যক্তিত্ব যদি আইসিসির প্রধান হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেটাই হবে সবচেয়ে সেরা।

আধুনিক ক্রিকেটের জন্য বিষয়টি খুবই প্রয়োজন বলে মনে করেন স্মিথ।

তিনি বলেন, সৌরভ অন্য যে কারো চেয়ে ক্রিকেটটা খুব ভালো বোঝেন। ওয়ার্ল্ড কাপ খেলেছেন। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি। আমি বিশ্বাস ক্রিকেটের নেতৃত্বে তাকে বসালে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

গ্রায়েম স্মিথের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস।

উল্লেখ্য, চলতি মে মাসেই আইসিসি চেয়ারম্যান হিসাবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ২৮ মে আইসিসির কার্যনির্বাহীর বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী চেয়ারম্যান পদে কারা বেশি মনোনীত।

এরই মধ্যে সৌরভের নাম প্রস্তাব করে গ্রায়েম স্মিথ বিষয়টির উত্তেজনা বাড়িয়ে দিলেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য