,

পালিয়ে থাকার ২৩ বছর পর গ্রেপ্তার

news-image

বরিশাল প্রতিনিধি : করোনাভাইরাসের আতঙ্কে আপন বড় ভাইয়ের বাড়িতে আশ্রয় নিতে এসে গ্রেপ্তার হলেন পালিয়ে থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ সরদার (৫৫)। পলাতক থাকার ২৩ বছর পর গ্রেপ্তার হলেন তিনি। হানিফ সরদার বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার বাসিন্দা।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১৯৯৭ সালে হিজলা থানায় হানিফ সরদারের বিরুদ্ধে নারী ও শিশু অপব্যবহার দমন আইনে মামলা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে আদালত মামলার বিচারকার্য সম্পন্ন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।’

রকিব আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় ছদ্মনামে পালিয়ে থাকায় পুলিশ এতদিন হানিফকে গ্রেপ্তারে করতে পারেনি। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিজলার হরিনাথপুরে হানিফের বড় ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। করোনাভাইরাসের আতঙ্কে তিনি সেখানে আশ্রয় নিতে আসেন।

আজ বৃহস্পতিবার হানিফকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান বলেও জানান বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য