,

পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ২১ গ্রাম

news-image

পটুয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলায় বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা ঘরবাড়ি। উপড়ে এবং ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম।

এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত বারো হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো জেলা।

৫/৭ ফুট উচ্চতার দু’দফা জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর পাঁচটি ইউনিয়নসহ কলাপাড়া ও গলাচিপার বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল।

পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বাঁধ উপচে ভেতরে প্রবেশ করে প্লাবিত হয়েছে দুমকির পাঙ্গাশিয়ার পাঁচটি গ্রাম।

পর্যটন নগরী কুয়াকাটায় সমুদ্রপাড়ের অন্তত কয়েক’শ কাঁচা দোকান ভেসে গেছে সাগরের জোয়ারের পানিতে। রাতের অস্বাভাবিক জোয়ারে পানি শহর রক্ষা বাঁধ অতিক্রম করে প্লাবিত হয়েছে পটুয়াখালী সদর।

এতে ডুবে যায় শহরের সবুজবাগ, পুরান বাজার, কলেজ রোড, কাঠপট্টি এলাকার অধিকাংশ বাসাবাড়ি এবং ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের আতঙ্ক।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর গলাচিপায় রাসেদ নামে এক শিশু এবং কলাপাড়ায় শাহালম নামে এক সিপিপি কর্মীর মৃত্যু হয়েছে। গলাচিপার পানপট্টি এলাকায় বাবা-মার সাথে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায় রাসেদ।

এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে পুরো জেলা।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৭২২টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকালে এসব মানুষজন বাড়ি ফিরে গেছে। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ দ্রুততার সাথে চলছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা