,

অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে জটিলতা

news-image

বিনোদন ডেস্ক : করোনা জটিলতায় পড়া প্রযোজকের পক্ষ থেকে অক্ষয় কুমারের পারিশ্রমিক কমানোর দাবি উঠেছে। নইলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে লোকসানই হচ্ছে ছবির।

অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি কয়েক দিন ধরেই রয়েছে বিতর্কে। মন্দার বাজারে প্রযোজকেরা ছবিটি অনলাইন রিলিজ দিয়ে খানিক লাভের মুখ দেখতে চাইছেন। কিন্তু অক্ষয় চান না তাড়াহুড়া করতে। এর ওপরে ছবির প্রযোজক সাবিনা খানের সঙ্গে রয়েছে রাজনৈতিক মতবিরোধ।

‘লক্ষ্মী বম্ব’-এর নির্মাণের বাজেট ছিল ৬০-৬৫ কোটি রুপি। এ ছাড়া অক্ষয় পারিশ্রমিক নিয়েছিলেন ৭২ কোটি। প্রযোজকদের হিসেব অনুযায়ী, ছবিটি মুক্তি পেলে ২০০ কোটি টাকার ব্যবসা করত অন্তত। তার সঙ্গে ওটিটি ও স্যাটেলাইট রাইট। ঈদে সালমান খানের ‘রাধে’র সঙ্গে ছবিটি রিলিজের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে আগের সব পরিকল্পনাই বানচাল হয়ে যাচ্ছে।

সিনেমা হল খুললে বড় বাজেটের ছবির চাপে ছোট ছবিগুলোর পক্ষে জায়গা করা মুশকিল। যে কারণে লক্ষ্মী বম্ব, গুলাবো সিতাবো, শকুন্তলাদেবী’র মতো অল্প বাজেটের ছবিগুলো অনলাইনে ছেড়ে দিচ্ছেন প্রযোজকেরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, এই ছবি নিয়ে ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে ৯০ কোটি রুপির চুক্তি হয়েছে নির্মাতাদের। ওটিটি প্ল্যাটফর্মের নিরিখে টাকার অঙ্কটি লোভনীয় সন্দেহ নেই। কিন্তু গোলমাল করে দিচ্ছে অক্ষয়ের ৭২ কোটি টাকার পারিশ্রমিক। সে দিক থেকে দেখতে গেলে প্রযোজকদের লাভ হচ্ছে না, যদি না অক্ষয় টাকা কমান।

সাবিনা ও অক্ষয়ের ঝামেলায় মাঝে ফেঁসেছেন ছবির আরেক প্রযোজক তুষার কাপুর। এ অভিনেতা নাকি অক্ষয়কে অনুরোধ করেছেন পারিশ্রমিক কমানোতে। কিন্তু এখনো কোনো জবাব আসেনি।

‘লক্ষ্মী বম্ব’-এ অক্ষয় অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার চরিত্রে। আর আগে একাধিক অভিনেতা ওই চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আর গল্প লেখা হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই সিনেমা অবলম্বনে। রাঘব লরেন্সের পরিচালনায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য