,

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বাগেরহাটে ভেসে গেছে শত শত মাছের ঘের

news-image

বাগেরহাট প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের জোয়ারের জলোচ্ছ্বাস ও অতিবর্ষণে উপকূলীয় বাগেরহাটে সাড়ে চার হাজারের অধিক মাছের ঘের ভেসে গেছে। এতে মাছ চাষিদের প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। মাছের ঘের ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে জেলার হাজার হাজার চাষি।

বুধবারের ঝড়ের জলোচ্ছ্বাসে জেলার রামপাল, মোংলা, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও শরণখোলাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বাগেরহাট জেলায় ৭৮ হাজার ১০০টি মাছের ঘের রয়েছে। চলতি অর্থ বছরের প্রায় ৩৩ হাজার মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

চাষিরা বলছেন, ঝড়ে জেলার কোথাও কোথাও বেড়িবাঁধ ও রাস্তা উপচে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে শত শত মাছের ঘের ভেসে গেছে। ঘেরের মাছ বেরিয়ে গেছে। এতে আমরা দারুণ আর্থিক ক্ষতির মুখে পড়েছি। সরকার এই মাছ চাষিদের জন্য সহায়তা দেয় না বলে অভিযোগ চাষিদের।

বাগেরহাট মৎস্য বিভাগের বিভাগীয় মৎস্য কর্মকর্তা খালেদ কনক বলেন, ঘূর্ণিঝড় আম্পানের জোয়ারের জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া মাছের ঘেরের ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি হিসাব নিরুপণ করা হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৩৫টি মাছের ঘের ভেসে ২ কোটি ৯০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। মাছের ঘের ভেসে যাওয়ায় জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।

জলোচ্ছ্বাসে ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলায় ১০০ হেক্টর জমিতে পাট, সাড়ে তিনশ হেক্টরে আউশ ধানের বীজতলা, ১১০০ হেক্টরে পান এবং চার হাজার হেক্টরে গ্রীষ্মকালীন সবজি রয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রঘুনাথ কর বলেন, ঘূর্ণিঝড় আম্পানের জোয়ারের জলোচ্ছ্বাস ও অতিবর্ষণে উপকূলীয় বাগেরহাটের মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজি, আউশ ধানের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছেন।

জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলা, মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও সদর উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বেড়িবাঁধ।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা