,

আমাদের সকল ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আজ রাতটি পবিত্র শবে কদরের। লাইলাতুল কদরের এই রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়। এই রাতে মহান আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন মহান রবের কাছে।

বর্তমানে করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। উন্নত দেশগুলোও পেরে উঠছে না প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে। তাই মহান সৃষ্টিকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করছেন বিশ্বাসীরা। তিনিই পারেন এই মহাবিপদ থেকে উদ্ধার করতে।

এমন দুর্যোগময় মুহূর্তে ফজিলতপূর্ণ এই রাতের উসিলায় আমরা যেন আল্লাহর দরবারে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নেই, সেই আহ্বান জানালেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাকিব এমন আহ্বান জানিয়েছেন সবাইকে।

সাকিব লিখেছেন, ‘পবিত্র এই রাতটিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের সকল ভুলভ্রান্তির জন্য। করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে সর্বশক্তিমানের কাছে ক্ষমাপ্রার্থনা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তাই পবিত্র এই রাতে আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমাপ্রার্থনা করি এবং সুন্দর একটি ভবিষ্যতের কামনা করি।’

প্রসঙ্গত, কদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব। করোনার এই সময়টায় তিনি স্ত্রী সন্তানদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দুস্থদের সাহায্য করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য