,

বায়তুশ শরফের পীরের করোনায় মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসে প্রখ্যাত আলেমে দ্বীন ও চট্টগ্রামের বায়তুশ শরফ দরবারের পীর মাওলানা কুতুব উদ্দিন মারা গেছেন। বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বায়তুশ শরফের পীর সাহেবের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ এসেছে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে করা নমুনা পরীক্ষায় উনার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে আমাদের জানান হয়েছে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার রাতে মাওলানা কুতুব উদ্দিনকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে ঢাকার আনোয়ার খান মাডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুর দুইটার দিকে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাহরুল উলুম খ্যাত মাওলানা কুতুব উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ড এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ বলেন, বায়তুশ শরফের পীরের চট্টগ্রামে নমুনা নেয়া হয়েছিল। আমরা প্রতিবেদন পেয়েছি, উনার করোনা পজেটিভ ছিল। তিনি যেখানে যেখানে গেছেন ওই সব জায়গার খোঁজ নিচ্ছি। মাদ্রাসা কর্তৃপক্ষকেও বলা হয়েছে পীর সাহেবের দাফন যাতে করোনাভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে করাহয়।

প্রয়াতের ছেলে সালাউদ্দিন বেলাল জানান, বৃহস্পতিবার বাদ জোহর বায়তুশ শরফ প্রাঙ্গণে হবে তার বাবার জানাজা, তারপর সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য