বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রভাবশালীদের হাত থেকে দখল মুক্ত গুচ্ছগ্রামের পুকুর

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের আস্রায়ন পকল্পের পুকুরটি প্রভাবশালীদের হাত থেকে দখল মুক্ত করা হয়েছে। দখল মুক্ত করে আজ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গুচ্ছগ্রামের পুকুর গুলিতে ১ শত ৩৬ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের ১শত পরিবারের কথা চিন্তা করে গুচ্ছগ্রাম এর নামে ৫ একরের ৩টি পুকুর লিজ দেয়া হয়। কিন্তু একটি পুকুর প্রভাবশালীদের দখলে থাকায় গুচ্ছগ্রামবাসি এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই গতকাল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে প্রভাবশালীদের দখলে থাকা পুকুরটি দখল মুক্ত করেন। একটি পুুকুরে পানি কম থাকায় অপর দুটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মানুষের কল্যাণে সরকারী ভাবে ওই মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ আরো অনেকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন.. ১৩৬ কেজি মাছ পুকুরে অবমুক্ত করা হয়েছে এবং এই মাছের আয়ের অর্থ গুচ্ছগ্রামবাসির জীবনযাত্রা মান উন্নোয়নে ব্যয় করা হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন.. আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি ওই এলাকার প্রভাবশালীরা ওই পুকুরগুলি দখল করে রেখেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার ভ‚মি ইকবাল হাসান পুকুরটি দখলমুক্ত করায় গুচ্ছগ্রামবাসি এখন থেকে এর সুবিধা ভোগ করবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ বলেন… পুকুরটি প্রভাবশালীদের হাত থেকে দখলমুক্ত করে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এখন থেকে ওই মাছের আয়ের অংশ গুচ্ছগ্রামবাসির কল্যানে ব্যয় করা হবে।

এ জাতীয় আরও খবর

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা: তদন্তে উঠে এলো পরিকল্পিত হামলার তথ্য

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু