,

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব বেইজিংয়ের

news-image

বাসস : করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানতে চান।’

প্রেস সচিব জানান, শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন- ‘আপনি চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুুত রয়েছি।’

প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাস দেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাব।’

জিনপিং আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ জোরদারেও চীন কাজ করে যাবে।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট। ‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভীত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট জিনপিং এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের করোনা সংক্রমণ মোকাবেলায় চীনের অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা পোষণ করেছে বেইজিং। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই বিষয়ে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য