,

ওয়াসিম আকরাম বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ ভুলেননি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনেকবার এসেছেন ওয়াসিম আকরাম। কখনও খেলতে, কখনও ধারাভাষ্য দিতে। যতবারই এসেছেন, নতুন ভালো লাগা নিয়ে ফিরেছেন। এই কিংবদন্তি পেসার জানিয়েছেন, বাংলাদেশ সব সময় তার হৃদয়ের খুব কাছের।

তামিম ইকবালের নিয়মিত ফেইসবুক লাইভে মঙ্গলবার অতিথি ছিলেন সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন, আকরাম খান ও খালেদ মাসুদ। এক পর্যায়ে যোগ দেন ওয়াসিম। পাকিস্তানের সাবেক এই পেসার বাংলাদেশ নিয়ে তার ভালো লাগার কথা জানান।

ওয়াসিম আকরাম জানান, ‘ধারাভাষ্য দেওয়ার জন্য অনেকবার এসেছি। এখানে অনেক বন্ধু আছে। বাংলাদেশে না আসাটা আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে আছে। মানুষ, খাবার, দেশটা এবং ক্রিকেট…বাংলাদেশের ক্রিকেট গত ১০-১২ বছর যে অভাবনীয় উন্নতি করেছে এটা দেখা আমার জন্য খুব গর্বের।’

১৯৯৫ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেন মিনহাজুল-আকরাম-মাসুদদের সঙ্গে। বাংলাদেশের সাবেক তিন অধিনায়ককে একটু খোঁচাও মারলেন ওয়াসিম। ‘তামিম, সাকিব, মোস্তাফিজ, মুশফিকের মতো খেলোয়াড় উঠে এসেছে, এটা দেখতে ভালো লাগে। এরা (মিনহাজুল-আকরাম-মাসুদ) যখন ছিল, তখন ফিল্ডিং ততটা ভালো ছিল না। আর এখন বাংলাদেশ বিশ্বের সেরা ফিল্ডিং সাইডের একটি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য