,

শিমুলিয়া ঘাট যাত্রী ও যানবাহন শূন্য

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এখন পুরো ফাঁকা।

বুধবার সকাল থেকেই ঘরমুখো যাত্রী ও যানবাহনের কোনো জটলা নেই ঘাট এলাকায়।

তবে ঘাটের অদূরে পুরাতন ফেরীঘাট এলাকা থেকে ট্রলারে করে বেশ কিছু সংখ্যক ঘরমুখো যাত্রীকে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।

এ সময় ৩টি ট্রলার আটক করে নৌ-ফাঁড়ি পুলিশ। পরে ওই ট্রলারগুলোর তলা ফুটো করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এতে শিমুলিয়া ঘাটে কোনো যানবাহন ও ঘরমুখো যাত্রী সাধারণ নেই। এক কথায় পুরো ঘাট এখন ফাঁকা। শতাধিক পণবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও শুধুমাত্র লাশবাহী অ্যাম্বুলেন্স ছাড়া ফেরি ছাড়া হবে না। নৌরুটে চলাচলরত ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই। ঘাট পুরোপারি যাত্রী শূন্য। তবে ঘাটের অদুরে কিছু সংখ্যক যাত্রীকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। এ সময় ৩টি ট্রলার আটক করে তলা ফুটো করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য